Deshsangbad24
অবৈধভাবে ডিজেল মজুতের অপরাধে একজনকে জরিমানা-কারাদণ্ড

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান শাহিন প্রথমে ওই বাড়িতে তেলের মজুতের বিষয়ে নিশ্চিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি ব্যারেলে থাকা প্রায় ৬৪৫ লিটার ডিজেল জব্দ করে। জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন অনুযায়ী, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল শামীম বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে আমাদের এই অভিযান চালানো হয়েছে।