Deshsangbad24
জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এটি ছিল দুজনের প্রথম সাক্ষাৎ।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের মধ্যে ছিলেন— শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার, চিফ অব স্টাফ সুসি ওয়াইলস, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে রদ্রিগেজের।

জানুয়ারিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর তিনিই প্রথম ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে সফর করছেন।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প ভেনেজুয়েলার প্রসঙ্গও উল্লেখ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলাকে একসঙ্গে ধরলে এখন বিশ্বের ৬০ শতাংশেরও বেশি তেল আমাদের রয়েছে।