Deshsangbad24
জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিসিদের ৯ নির্দেশনা

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের (ডিসিনয়টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎজ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (১৫ মার্চজ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

নির্দেশনা অবৈধ মজুতদারি রোধপ্রতিদিন ডিপোর মজুত যাচাই এবং অতিরিক্ত দামে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

সভায় মন্ত্রিপরিষদ সচিবজনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন।

বিদ্যুৎজ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিসিদের দেয়া প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা-

• প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।

• ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।

•.সব কাস্টমারের (পেট্রোল পাম্প ডিলারএজেন্সি ডিলারপ্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসরবরাহ ও বিতরণ তদারকি করা।

• পেট্রোল পাম্প বন্ধ হলেকেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা।

• অবৈধ মজুতদারি রোধ করা।

• তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।

• জ্বালানি তেলের পাচার বন্ধ করা।

• বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

• জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।