Deshsangbad24
দুপুরের মধ্যে রাজধানীসহ ১৫ জেলায় ঝড়ের আশঙ্কা

রাজধানীসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৬ মার্চদুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়রংপুরদিনাজপুরবগুড়াযশোরকুষ্টিয়াফরিদপুরমাদারীপুরঢাকাময়মনসিংহবরিশালপটুয়াখালীনোয়াখালীকুমিল্লাচট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।