Deshsangbad24
মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মঙ্গলবার (৩ মার্চদুদিনের সফরে ঢাকায় আসছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় সোমবার (২ মার্চএক বিবৃতিতে জানিয়েছেনসফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বিবৃতিতে বলা হয়েছেকাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণনিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দোপ্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।

পল কাপুর ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে ছুটিতে আছেন। সেখানে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।