Deshsangbad24
সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার

জাতীয় সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (১৫ মার্চত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনে জামায়াত ইসলামী সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

এর আগেরাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দুইজন সংসদ সদস্য কাগজ দেখে পুরো বক্তব্য দেন।  

মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার বলেনবিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার দেখে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই সংসদের রেওয়াজ।

অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেনআপনিও আপনার পূর্ববর্তী বক্তার মত দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অনুমোদিত নয়। না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবার মান্য করা উচিত।

উল্লেখ্যসংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নিতে হয়।