Deshsangbad24
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার বর্ণাঢ্য র‍্যালি ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার বর্ণাঢ্য র‍্যালি

মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় র‍্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়।
এ সময় শহরের বড়বাজার কোটমোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

র‍্যালিতে ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সংগঠনের আদর্শ ও লক্ষ্য তুলে ধরেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
দেশের শিক্ষাঙ্গনকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত রাখতে মেধাবী, সৎ ও দেশপ্রেমিক ছাত্রসমাজ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষাচর্চার মাধ্যমে আগামীর নেতৃত্ব তৈরি করতে কাজ করে যাচ্ছে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আসাদুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।