Deshsangbad24

চুয়াডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর চুয়াডাঙ্গা পৌর এলাকার টিএনটি সংলগ্ন ৯নং ওয়ার্ডের আরমপাড়া এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জামান শরীফ। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বি. ওয়াহেদুজ্জামান বুলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি মোহাম্মদ আওরঙ্গজেব বেল্টু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল হক বিশ্বাস, জাসাসের সাধারণ সম্পাদক সলিলমুজ্জামান সেলিম, বিএনপি নেতা মফিজুর রহমান মনা, বদররুদ্দিন বাদল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত কাকন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর শেফালী খাতুন, জেলা মৎসজীবী দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, ওহিদুল ইসলাম, আহসান আলী, অ্যাডভোকেট পারভেজ, শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মিজান, সামাদ, রিংকু, পল্লব, শান্তি, ইমন, মিলন, রেজা, সম্রাট ও শিমুল।

দোয়া মাহফিল পরিচালনা করেন জান্নাতুল মওলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনার রশিদ।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

আরও খবর

আরও খবর: খুলনা

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পিআইবি-র প্রশিক্ষণে নজিরবিহীন বৈষম্য ও মূলধারার সাংবাদিকদের অবমূল্যায়নের অভিযোগ

চুয়াডাঙ্গা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আলমডাঙ্গায় অবৈধভাবে কৃষিজমিতে মাটি কাটার অপরাধে ৪ জনকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার ঘোষণা চুয়াডাঙ্গা-২ আসনের তিন প্রার্থীর