Deshsangbad24

‘ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে’

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্ছুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। Advertisement সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কান্দিপাড়া আসকর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির আয়োজনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্ছুর নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন রাতের আধারে বিএনপি-জামায়াতের মধ্যে একাধিক সংঘর্ষ, আহত ৪ রাতের আধারে বিএনপি-জামায়াতের মধ্যে একাধিক সংঘর্ষ, আহত ৪ মীর সরফত আলী আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। ধানের শীষকে বিজয়ী করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) আক্তারুজ্জামান বাচ্ছু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম আরজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পাগলা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, আব্দুল হামিদ চেয়ারম্যান, উপজেলা যুবদল সভাপতি সর্দার মো. খুররম, ছাত্রদল সভাপতি মুক্তার হোসেন।