Deshsangbad24

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ঘটনায় বাংলাদেশের শোক ও নিন্দা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন করে একটি লক্ষ্যবস্তুভিত্তিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। এই ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান বয়ে আনে না। একমাত্র সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই যেকোনো বিরোধের নিষ্পত্তি সম্ভব।