Deshsangbad24

চুয়াডাঙ্গার পদ্ম বিলায় কৃষি মাঠ দিবসের আলোচনা ও প্রদর্শনীতে এমপি রাসেল

কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়
চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়েছে কৃষি মাঠ দিবস।
চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের উদ্যোগে তার প্রতিষ্ঠিত মক্তবের ব্যবস্থাপনায় গতকাল বুধবার বিকেলে চন্ডিপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আলোচনা সভাও কৃষি বিষয়ক প্রদর্শনী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ – আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষ্ণ রায়। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন , পদ্মবিলা ইউনিয়ন আমীর আসলাম হোসেন। উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম, উপসহকারী৷ কৃষি কর্মকর্তা শেফালী খাতুন
স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া এলাকার শতাধিক কৃষক, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি, উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম পি মাসুদ পারভেজ রাসেল বলেন, “বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে কৃষকদের আরও উৎপাদনশীল হতে হবে।” তিনি কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন বাড়ির পাশে যতটুকু জায়গা আছে সেই সমস্ত জায়গায় শবজি লাগান, ভেজাল মুক্ত শবজি খেতে পারবেন। বাজার থেকে কীটনাশক জাতীয় সবজি খাওয়া লাগবেনা।আর বিশেষ করে সমাজে মাদক মুক্ত করতে হব,মাদককে আমরা না বলি কোথায় কোথায় মাদক আছে সেই সমস্ত জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানে সফল ও উদ্ভাবনী কৃষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনা হয় এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ, কৃষির অগ্রগতি এবং কৃষকদের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।