Deshsangbad24

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু রোহান—বাঁচাতে সমাজের সহায়তার আকুতি

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
হাসি-খুশি, দুষ্টুমিতে ভরা এক ছোট্ট মুখ। বয়স মাত্র ১০। কিন্তু এই বয়সেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে মোঃ রোহান ইসলাম। আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের এই শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য, রোহানের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। দ্রুত উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদি থেরাপি ছাড়া তার সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ—যা বহন করা তার অসচ্ছল পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
রোহানের পিতা মোঃ সাহাজুল ইসলাম একজন সাধারণ দিনমজুর। মা মোছাঃ আরিফা খাতুন গৃহিণী। ছেলের অসুস্থতার পর থেকে তাদের ছোট্ট সংসারে নেমে এসেছে গভীর অন্ধকার। ইতোমধ্যে চিকিৎসার খরচ জোগাতে ধার-দেনা করে নিঃস্বপ্রায় পরিবারটি এখন সমাজের সহায়তার দিকে চেয়ে আছে।
হাসপাতালের বেডে শুয়ে থাকা রোহান মাঝে মাঝে মায়ের হাত শক্ত করে ধরে জানতে চায়—“আমি কি আবার বাড়ি যেতে পারবো?” এমন প্রশ্নে বাকরুদ্ধ হয়ে পড়েন মা। চোখের জলে ভেসে ওঠে এক অসহায় মায়ের আর্তি—“আমার ছেলেটাকে বাঁচান।”
চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোহান সুস্থ জীবনে ফিরতে পারে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
একটি নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচাতে এখন প্রয়োজন মানবিক সহমর্মিতা। সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সামান্য সহায়তাই পারে রোহানের জীবনে ফিরিয়ে আনতে নতুন সূর্যের আলো।
রোগীর তথ্য:
নাম: মোঃ রোহান ইসলাম
পিতা: মোঃ সাহাজুল ইসলাম
মাতা: মোছাঃ আরিফা খাতুন
গ্রাম: ভাংবাড়িয়া
থানা: আলমডাঙ্গা
জেলা: চুয়াডাঙ্গা
বয়স: ১০ বছর
রোগ: ব্লাড ক্যান্সার
সহায়তার জন্য (বিকাশ):
মোবাইল: ০১৯৯২৬৪২৯৮০
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিয়ে একটি ফুটফুটে শিশুর জীবন বাঁচাতে পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে রোহানের নতুন জীবনের