Deshsangbad24

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের তিন দিনের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ শুরু

 

চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক, গুজব ও অপতথ্য প্রতিরোধ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

বুধবার (১৭ জুন, ২০২৬) সকালে চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ আজ ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন তাওসিফ আকবর।চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার প্রধান অতিথির বক্তব্য দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ডিজিটাল যুগে দ্রুত তথ্য প্রবাহের পাশাপাশি গুজব ও অপতথ্যের বিস্তারও বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের দক্ষতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সানি।