Deshsangbad24

চুয়াডাঙ্গায় বেতবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শাহিনা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার উপজেলার জেহালা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনা আক্তান সকালে নিজ ঘরে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের একটি তারে হাত স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন

পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। পুলিশ জানায়,প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। বেতবাড়িয়া গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।