Deshsangbad24

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৫০০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার এবং একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৬, লালবাগ বিভাগ ৪৯, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৮৫, তেজগাঁও বিভাগ ৫৩, মিরপুর বিভাগ ১০১, গুলশান বিভাগ ৩৪, উত্তরা বিভাগ ৪৩, গোয়েন্দা বিভাগ ১৭ এবং সিটিটিসি সাত জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, পাচ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালী, ছয়টি মোবাইল, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।