Deshsangbad24

‘সিল্কসিটি এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ জেলার কড্ডা এলাকায় ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এদিকেশহীদ এম মনসুর আলী স্টেশনে একটি লেন থাকায় রাজশাহীরংপুর ও খুলনা বিভাগের সকল জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশন মাস্টার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানানরাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস‘ ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবেএতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোরফিকুল ইসলাম বলেনবর্তমানে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। অপরদিকে যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া বলেনওই স্টেশনে একটি লেন হওয়ায় বিকল্প কোনো পথে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে দেড় ঘণ্টার মধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন চলে আসবে। আশা করছি আগামী ৪ ঘণ্টার মধ্যে রেল বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।