Deshsangbad24

চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হলেন সাংবাদিক হুসাইন মালিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) চুয়াডাঙ্গা ইউনিটের আজীবন সদস্য হয়েছেন জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বেতার ও দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি হুসাইন মালিক।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে আজীবন সদস্য কার্ড ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। হুসাইন মালিকের হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।

সদস্য পদ ও সার্টিফিকেট প্রদানকালে রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সেক্রেটারি হামিদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সেলিমুল হাবিব সেলিম, অ্যাডভোকেট এম. এম. শাহজাহান মুকুল, আরিফ হোসেন জো. সোনা, মফিজুর রহমান মনা, আল মাসুম বাবু, আনিছুর রহমান এবং রউফুন নাহার রিনা প্রমুখ।