Deshsangbad24

ব্রাঞ্চ ম্যানেজার পদে ব্যাংকে চাকরি, যারা আবেদন করতে পারবেন

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ব্রাঞ্চ ম্যানেজার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ১২ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের দক্ষতা।

 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬