পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন।
পাকিস্তানের পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি এএফপিকে জানান, এ দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।