চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরিষাডাঙ্গা বিশু শাহ মাজার এলাকায় জনসংযোগ ও মতবিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক হাসান মালিক।

শনিবার (৩১ অক্টোবর) তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন তিনি।

মতবিনিময়কালে হাসান মালিক বলেন, তিনি নির্বাচিত হলে মোমিনপুর ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করতে চান। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখাই তাঁর লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।