চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নহিম জামিকে (৩৯) নাশকতার অভিযোগে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তার রাশেদ নহিম জামি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার মাহাবুব আলম টুটুর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাশেদ নহিম জামি একটি নাশকতা মামলার আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।