চুয়াডাঙ্গা প্রতিনিধি:

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি উদ্যোগে সচেতনতামূলক র‍্যালির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৪ নভেম্বর) আলমডাঙ্গা হাইরোড এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণত সম্পাদক ডা মো আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতিয়ার রহমান মুকুলের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলন, আলমডাঙ্গা উন্নয়ন কমিটির সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম,ডায়াবেটিস সমিতির সহ সভাপতি ডা সামিনা আক্তার তন্বী, সদস্য চ ডা. আদনীন নাহার মৌনালী,সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং নিয়ন্ত্রিত জীবনযাপন প্রয়োজন। ডায়াবেটিসকে অবহেলা না করে প্রাথমিক পর্যায় থেকেই সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মুর্শেদ কুলিন,বাংলাদেশ মানবাধিকার কমিশন এর আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন পরশ সহ স্হানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।সভার সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম।

আলোচনা সভা শেষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়াতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলমডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।