চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আলমগীর কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আসলাম হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে চুয়াডাঙ্গায় চলমান স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ড, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা, তরুণ সমাজের ইতিবাচক সম্পৃক্ততা এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি জনবান্ধব ও উন্নয়নমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করায় নতুন জেলা প্রশাসককে স্বাগত জানানো হয়।
সংগঠনের প্রতি আন্তরিক সময় ও মূল্যবান দিকনির্দেশনা দেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এবং তাঁর নতুন কর্মযাত্রার সার্বিক সাফল্য কামনা করে।