চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষিজমিতে পুকুর কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।অভিযানে ৪ জনকে ৩লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার সাতকপাট সংলগ্ন মাঠ ও বুধবার রাতে ডাউকি ইউনিয়নের যমুনার মাঠ নামকস্থানে পরিচালত অভিযানে দুইজনের কাছ থেকে জরিমানার দেড় লাখ টাকা আদায় ও অন্যদুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু মাটি ব্যবসায়ী চক্র কৃষিজমির উর্বর টপসয়েল কেটে দিন এবং রাতের আঁধারে ট্রাক্টরে করে ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ কারণে কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ওঠে
অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আলমডাঙ্গার আট
কপাটের অদূরে বেলগাছির মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার( ভূমি) এএসএম শাহনেয়াজ মেহেদীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর কেটে মাটি ইটভাটায় বিক্রির দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারায় রোয়াকুলি গ্রামের ইসলাম হোসেনের ছেলে রাসেদকে ১ লাখ টাকা, টেংরামারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সঠিক আলীকে ১ লাখ টাকা ও বন্ডবিল গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে হাসান আলীকে ১ লাখ জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড ঘোষনা করা হয়। এদের মধ্যে রাসেদ জরিমানার টাকা তাৎক্ষনিক পরিষদ করে ছাড়া পান। অন্য দু’জনকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
অন্যদিকে বুধবার রাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাজনেওয়াজ মেহেদী উপজেলার ডাউকি ইউনিয়নের যমুনার পাড় নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডাউকি গ্রামের মোশারেফ হোসেনের ছেলে তপনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ র ৫ (১) ও ৫(২) ধারা লংঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি টিম।