সৌদি আরব অবস্থানরত যুক্তরাষ্ট্র নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছেতারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস ।

সূত্রগালফ নিউজ