Deshsangbad24

চুয়াডাঙ্গায় অলৌকিক ভাবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো মোটরসাইকেল চালক: বাসের নিচে বাইক

চুয়াডাঙ্গা রেলগেটের নিকট এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর, বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা রেলগেটের কাছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাকার নিচে একটি চলন্ত মোটরসাইকেল ঢুকে পড়ে। বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে অলৌকিকভাবে মোটরসাইকেল চালক ছিটকে পড়ে গিয়ে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় বেঁচে যান। দুর্ঘটনার পর পরই স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। এই ঘটনার কারণে ওই এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করে।
বর্তমানে ওই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।